Main-logo
Menu
  • হোম
  • পরিচিতি
    • মাদরাসা সম্পর্কে
    • মাদরাসা প্রতিষ্ঠা
    • লক্ষ্য ও উদ্দেশ্য
    • নীতিমালা
    • সফলতা ও অর্জন
  • ভর্তি
  • একাডেমিক
    • হিফজ বিভাগ
    • নাজেরা বিভাগ
    • নূরাণী বিভাগ
  • প্রোফাইল
    • ম্যানেজিং কমিটি
    • শিক্ষক মণ্ডলী
    • কর্মকর্তা ও কর্মচারী
  • অনুষ্ঠান
  • মিডিয়া
    • ছবি গ্যালারি
    • ভিডিও গ্যালারী
    • আকাআকি ও ক্যালিওগ্রাফি
  • নোটিশ
  • যোগাযোগ
লগইন

মাদরাসা প্রতিষ্ঠার ইতিহাস

২০০৫ সালে আলোচনা হয় নিবরাস ফউন্ডেশনের উদ্যোগে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হবে। প্রতিষ্ঠানটি হবে আধুনিক মানসম্পন্ন। নৈতিকতাতো থাকতেই হবে। প্রস্তাব হয় মালয়েশিয়ার আদলে একটি প্রতিষ্ঠান করার। বিস্তারিত আলোচনা শেষে ২০০৭ সাল থেকেই এর কার্যক্রম আরম্ভ করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়। নাম দেয়া হয় “নিবরাস ইন্টারন্যাশনাল মাদরাসা”।

৫ আগষ্ট ২০০৬ তারিখ নিবরাস ফউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির ১২ তম সভায় প্রস্তাব হয় যে, নিবরাস ফাউন্ডেশনের জন্য একজন মুরুব্বী থাকা প্রয়োজন। যিনি বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে নিবরাসকে পরামর্শ ও অর্থনৈতিক সহায়তা দিতে পারবেন। অনেকের নাম প্রস্তাবনায় আসে। সর্বশেষ সকলের উস্তায অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন এর নিকট পরামর্শ চাইলে তিনি জনাব মোহাম্মদ আলী চৌধরীর নাম প্রস্তাব করেন। আমরা সকলে একমত হয়ে এক্সিকিউটিভ কমিটির অধিকাংশ সদস্যদের উপস্থিতিতে চেয়ারম্যানের প্রস্তাবনা নিয়ে আমরা জনাব মোহাম্মদ আলী চৌধুরীর অফিসে যাই। তাকে নিবরাস ফাউন্ডেশনের চেয়ারম্যানের পদ প্রস্তাব করলে তিনি বলেন, ভাইজান যদি এ প্রতিষ্ঠানের সাথে থাকে তবেই আমি রাজি। তখন আমরা ২ সেপ্টেম্বর ২০০৬ তারিখের সভায় অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীনকে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও জনাব মোহাম্মদ আলী চৌধুরীকে ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে নির্বাচন করি।

২০০৭ সালের টার্গেট নিয়ে ২০০৬ এর শেষ দিকে বনশ্রীতে নিবরাস ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয় নিবরাস ইন্টারন্যাশনাল মাদরাসার কার্যক্রম। মাদরাসাকে কেন্দ্র করে শুরু হয় আরো অনেক দিক ও বিভাগের কর্ম তৎপরতা। বিভিন্ন রকম সুবিধা ও চ্যালেঞ্জ মোকাবেলা করে চলছে নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশ। এর সকল কার্যক্রম আরো দ্রুত গতিতে প্রস্ফুটিত হোক- মহান রবের দরবারে সেই প্রার্থনা।

footer logo
যোগাযোগের ঠিকানা

আমেনা বেগম তাহফিজুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা, বাকাইল, সুহিলপুর, ব্রাহ্মণবাড়িয়া।

+880 1922-725282, +880 12345 12345

abtqam.bd@gmail.com

গুরুত্বপূর্ণ লিঙ্ক
  • ভর্তি
  • শিক্ষক মণ্ডলী
  • কৃতি শিক্ষার্থীরা
  • নোটিশ
  • যোগাযোগ
সোস্যাল মিডিয়া লিঙ্ক

Copyright ©2024 ABTQAM - All rights reserved | Design & Development by webnewsdesign.com